প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন 'নাগরিক বন্ধু' নানা আয়োজনে বৈশাখী উদযাপন
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
গত মঙ্গলবার ১৪৩৩ বঙ্গাব্দ, পহেলা বৈশাখ- উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শহরে স্বেচ্ছাসেবী সংগঠন 'নাগরিক বন্ধু' এর আয়োজনে দিনব্যাপী নাগরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নানা আয়োজনে মধ্যে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বাঙালিয়ানা খাবার মাছ-ভাত, গ্রামীন খেলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও বাউল গান আয়োজন হয়। এতে নানা শ্রেনি-পেশার নারী পুরুষ ও শিশু-কিশোররা এই উৎসব উদযাপন করতে উপস্থিত হন।
মুন্সীগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মো. মহিউদ্দিন।
দিনব্যাপী অনুষ্ঠানে মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের সুপার মার্কেট এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়। এ ক্যাম্পে আগত কয়েকশ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও সাধারণ রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এর পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সকাল ১০ টার বাঙালিয়ানা খাবার পান্ত ভাত, মাছ, শাক ও ভর্তা পরিবেশ করা হয়। পরে বৈশাখ রেলি ও গ্রামীন খেলাধুলা আয়োজন করে। বিকেলে চিত্রাংঙ্গন প্রতিযোগীতা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউল শিল্পীদের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক বন্ধু'র উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা'র সার্বিক ব্যবস্থাপনার আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, ঝন্টু মিজি, ছাত্রনেতা মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, মো. মহসিন মিয়া, অ্যাডভোকেট আরিফ হোসেন, হুমায়ন আহমেদ, মো. আবুল হাসেম ও আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত