প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে বজ্রপাতে আইসক্রিম বিক্রেতার মৃত্যু
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বজ্রপাতে আব্দুল আজিজ মৃধা (৬৫) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত আমিনুদ্দিন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও আইসক্রিম বিক্রি করতে বের হয়েছিলেন আব্দুল আজিজ। বিকেল সাড়ে তিনটার দিকে পশ্চিমপাড়া এলাকায় কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তার পাশের একটি গাছের নিচে দাঁড়ান। সেখানেই বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত