প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)।
স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিশ্চিত করেছেন ডা. নুরে আলম সিদ্দিকী, আবাসিক অফিসার, টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।
মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
ডা. নুরে আলম সিদ্দিকী, আবাসিক অফিসার, টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত