প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে আউশধান আবাদ বৃদ্ধিরতে ৪'শ কৃষকের মাঝে সার, বীজ বিতরণ
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪'শ কৃষকের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের ৪ শতাধিক কৃষকের প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলার সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি ছিলেন সহাকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত