প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
টঙ্গীবাড়ীতে বজ্রপাতে নিহতদের বাড়ি পরিদর্শন করলেন ইউএনও
আপন সরদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিনি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ইউএনও বলেন, এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। আমরা নিহতের ঘটনা শুনার পরে নিহতদের পরিবারের সাথে দেখা করতে আসি তাদেরকে শান্তনা দেওয়া ছারা আমাদের ভাষা নেই,আমরা প্রাথমিক ভাবে তাদেরকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছি পরবর্তিতেও আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করবো, নিহতের লাশ যেন কেউ কবর থেকে উত্তোলন করতে না পারে সে ব্যাপারে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাহাড়া দেওয়ার জন্য নির্দেষ দিয়েছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতের ঘটনায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব নিহত হয়। দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত