প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে গাঁজা ও চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পৃথক অভিযানে ২০ গ্রাম গাঁজা ও এক লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার মধ্যপাড়া ও কোটগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি ব্রিজ এলাকা থেকে মো. ছয়ফুর রহমান টুটুল (৩৯) নামে এক ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। টুটুল শ্রীনগর উপজেলার পাইলভোগ শেখ বাড়ির মৃত আজিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার পশ্চিম শিয়ালদি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এছাড়া রাত সাড়ে ৯টার দিকে কোটগাঁও গ্রামের মনিপাড়ার সন্ধ্যা রানীর দোকানের সামনে থেকে দীপক দাস (৩৩) নামে একজনকে এক লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। দীপক দাস ওই এলাকার মৃত তুষার দাসের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত