প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২'শ বছরের পুরাতন সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বাসুদিয়া গ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনা দিয়ে ২'শ বছরের পুরাতন রাস্তা দখল ও ফুলকুচি-মিঠুসার খাল দখল করেন তিনি। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে একপর্যায়ে হট্টগোল বাঁধে। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে চওড়া হলে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান।
আজ (১৭ এপ্রিল) শুক্রবার সকালে সরজমিনে গেলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ধশতাধিক পরিবারের প্রায় ২ শতাধিক মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। মসজিদ, স্কুল, কলেজ বাজারে যেতে প্রতিনিয়ত যাতায়াত করা হয় এ রাস্তা দিয়ে। তবে দীর্ঘদিন যাবত একটু একটু করে খালটি দখল করে আসছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান। সে সাথে আগের রাস্তাটি নিজ বাড়ির আঙ্গিনা হিসেবে দখল করে পাশে অবস্থানরত খাল দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি রাস্তার শুরুতেই দু'টো খুঁটি দিয়ে আঁকিয়ে রাখা হয়েছে যাতে কোন যানবাহন নিয়ে যাতায়াত করতে না পারেন গ্রামবাসী।
ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুজ্জামান লাভলু জানান, দীর্ঘ ২০০ বছরের পুরাতন রাস্তা দখল করে সে দেয়াল দিচ্ছে। একটু একটু করে সে কৌশলে দখল করে আসছিলো। এখন এলাকাবাসী আর বরদাস্ত করবে না। তাই গ্রামবাসী মিলে তার দখলে বাঁধা দিয়েছে। একপর্যায়ে সে প্রভাব খাটানোর চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার উপর চওড়া হয়ে উঠে। পরে তুমি তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে সরে যান।
এদিকে তথ্য নিয়ে আরও জানা যায়, এর আগে তাকে বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিপজল হত্যা মামলায় তিনি গ্রেফতার হয়। প্রায় দেড় মাস কারাবাসে থেকে তিনি অস্থায়ীভাবে জামিন পেয়ে আবারও এলাকায় প্রভাব বিস্তারের পায়তারা চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুরোটাই সরকারি রাস্তা ঠিক আছে। তবে স্থান পরিবর্তন করছি, রাস্তা তো বন্ধ করছি না। পাশেই রয়েছে খাল তাই খালের পাশ দিয়ে রাস্তা দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, বিষয়টি আমরা অবগত রয়েছি। চেয়ারম্যানকে বলা হয়েছে দ্রুত দখলমুক্ত করতে অন্যথায় আমরা পদক্ষেপ নিতে বাঁধ্য হবো। পরে চেয়ারম্যান সাহেব কাজ বন্ধ রেখেছেন এবং রাস্তা দখলমুক্ত করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, তাকে সময় দেওয়া হয়েছে যদি এ সময়ের মধ্যে দখলমুক্ত না করে তাহলে সরকারিভাবে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত