প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের সহায়তা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বজ্রপাতে নিহত আব্দুল আজিজ মৃধার (৬৬) পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে নিহতের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ নিহতের স্ত্রীর হাতে সহায়তার চেক তুলে দেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বজ্রপাতে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অসহায় পরিবারটির প্রয়োজন হলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বিকেলে আইসক্রিম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টির সময় রাস্তার পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন আব্দুল আজিজ মৃধা। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল আজিজ কাঁঠালতলী গ্রামের মৃত আমিনুদ্দিন মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত