প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে গরম নিরসনে স্বাস্থ্য কমপ্লেক্সে এসি উপহার
মো. মানিক মিয়া, লৌহজং-
গরম নিরসনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবিরেটরির জন্য এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) উপহার দেওয়া হয়েছে। আজ (২০ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান এসি উপহার দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. দেবী নাজনীন সোহানার হাতে এসি তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, এসিল্যান্ড মো. এরফানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, মাইনুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে মাইনুল ইসলাম ভূঁইয়া ও মুক্তার হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের (ওটি) জন্য অচিরেই দুটি এসি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত