প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৈরী পরিবেশে সফল হওয়া বেদে সম্প্রদায়ের চার ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ (২০ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ইউএনর কার্যালয়ে চার ব্যক্তিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত চারজন হলেন মাওলানা মো. সেলিম মাহমুদ, মাওলানা মো. শাহজালাল আমিন, মো. আবাবিল ও মো. আরাফাতউল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সদস্য মিজানুর রহমান ঝিলু, বিক্রমপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত