প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৬
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে উপজেলার ৭টি কেন্দ্রে মোট ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসব কেন্দ্র থেকে মোট ২ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ২ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী উপস্থিত থাকলেও ২৬ জন অনুপস্থিত ছিল।
রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৪১৯ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন,রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ৪৭৯ জনের মধ্যে অনুপস্থিত ৪ জন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮২৯ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫২৩ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ১৬৬ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন,সিদ্দিক আকবর ফাউন্ডেশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ৬৯ জনের মধ্যে অনুপস্থিত ১ জন, ইসলামপুর কামিল মাদরাসা (দাখিল) ২২৭ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কড়া তদারকি ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত