প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে খোঁজ নেন সার্বিক পরিস্থিতি
বিশেষ প্রতিবেদক
মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর
পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেলার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এছাড়া জেলার ৩২টি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় রয়েছে কিনা, সেগুলো সঠিকভাবে কার্যকর আছে কিনা, মেডিকেল টিম প্রস্তুত আছে কিনা, কেন্দ্র ও কেন্দ্র সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে তিনি খোঁজ নেন।
জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি থেকে ১০,২১৩ জন, দাখিল (মাদ্রাসা) থেকে ১,২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) থেকে ১,২০৯ জন উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত