প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
গজারিয়ায় সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি, তিন লাখ টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাতকাহনীয়া গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনীয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাবেক সেনা সদস্য আবুল কালাম জুয়েল বলেন, "আমার সন্তানরা ঢাকায় পড়াশোনা করার কারণে পরিবার নিয়ে আমি সেখানে ভাড়া থাকি। গ্রামের বাড়িতে কেউ ছিল না। বুধবার দুপুরে চুরির খবর পাই। দুপুর তিনটার দিকে বাড়িতে এসে দেখি একটি সংঘবদ্ধ চোর চক্র চিলেকোঠার টিন কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে বিভিন্ন রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। চোরেরা আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।"
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।"
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত