প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
নান আয়োজনে মুন্সিগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে,মুন্সিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে,প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। এতে অংশনেয় জেলার ছয় উপজেলার অন্তত আড়াই হাজারের সনাতন ধর্মালম্বী মানুষ।
পরে শিল্পকলা একাডেমি হলরুম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট সুব্রত চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি,সাংবাদিক বাসুদেব ধর, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল,সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন,মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এর আগে,অনুষ্ঠানের শুরুতে হয়,মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে করা হয় বিশেষ প্রার্থনা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত