প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি সেবা
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ শিশু (২ বছর) কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি সম্পদ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১২টায় চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তৎক্ষণাৎ শিশুর পিতা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল যানবাহন যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত