মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন শেষে উপরোক্ত নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে একই সঙ্গে সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
লৌহজং উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শনের অংশ হিসেবে নাগরিক সেবা ও ভূমি সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর এবং গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেন নামজারি, খতিয়ান সংশোধনসহ ভূমি সেবার বর্তমান অবস্থা।
পরে তিনি নাগরিক ও ভূমি সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শোনেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার, ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি), লৌহজং মোঃ এরফানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।