প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানীয়, বিস্কুট ও কেক বিতরণ
মো. মানিক মিয়া-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট, কেক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহেলের উদ্যোগে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু দিন থেকে পরীক্ষার্থী ও অভিভাবকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সকালে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করলে স্বেচ্ছাসেবীরা কেন্দ্রে আগত হাজারো পরীক্ষার্থী ও তাদের জন্য অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
এ বিষয়ে মাসুদুর রহমান সোহেল বলেন, পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। এই তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়া এবং বাইরে অভিভাবকদের অপেক্ষার বিষয়টি মাথায় রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি যেন শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তি পান।
লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত পরিক্ষার্থী আসফিয়ার মা জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে এমন সময় ঠান্ডা পানি আর স্যালাইন বিস্কুট আমাদের জন্য অনেক বড় উপহার। বাইরে রোদে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছিল। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
হলদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও পরীক্ষা শেষে বের হয়ে এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বের বাইরেও এমন জনকল্যাণমূলক কাজ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত