রেষ্টুরেন্টের ভিতরে গোপন কক্ষ, বাতিতে সংকেত
সিরাজদীখানে রেষ্টুরেন্টের আড়ালে চলছে অবৈধ কার্যকলাপ । এমন অভিযোগ উঠেছে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায়, নিমতলা, কলেজ রোড এলাকায় গড়ে ওঠা এসব চাইনিজ রেষ্টুরেন্টে ঘন্টায় ৫ থেকে ৬ শত টাকায় বিনিময়ে সময় কাটাতে দেওয়া হয় যুগলদের । আছে বিশেষ বাতির ব্যবস্থা যা বিশেষ সময়ে জ্বলে আবার নিভে ।
ফলে আশপাশ এলাকায় স্থাপিত স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে অতী সহজেই। সুশিল সমাজের লোকজন বলছেন, এসব রেষ্টুরেন্টগুলোকে বন্ধ না হলে সামাজিক ও নৈতিক অবক্ষয় দিকে ধাবিত হবে।
সাম্প্রতিক সময়ে সিরাজদীখান উপজেলার একটি
চাইনিজ রেষ্টুরেন্টে অনৈতিক কাজের সময় একটি কক্ষের ভিতর এক যুবক- যুবতী অসামাজিক কাজে লিপ্ত হওয়ার ঘটনা আলোচিত হয়ে ওঠেছিল।