প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
মো. সুবিন
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন অংশে উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২০ পিস চায়না দুয়ারী ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের জব্দকৃত জাল থেকে কোনো মাছ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত