কলকারখানার আধুনিক যুগে পাটির ঐতিহ্য ধরে রেখেছে মুন্সীগঞ্জের
পাটি প্রস্তুতকারীরা। মুন্সীগঞ্জ পাটি উৎপাদনের একটি অন্যতম অঞ্চল।
মিলের চাদরের যুগেও পাটির প্রচলন এখনও ব্যাপক ভাবে গ্রাম-বাংলায়
রয়েছে। গ্রীষ্ম মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্য পাটির চাহিদা বাড়তে থাকে। টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর বাজারে প্রতি রোববার পাটির হাট বসে। জেলার সর্ব বৃহৎ হাট এটি। এখানে রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা পাটি ক্রয় করতে আসে।
এ হাটে পাটির বিক্রি হয় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত। প্রতি হাটবারে লাখ লাখ টাকার পাটি বিক্রি হয় এই হাটে। এখানে শীতল পাটি, নকশি পাটি ও সাধারণ পাটিসহ বিভিন্ন ধরনের পাটি পাওয়া। শীতল পাটি দাম সাধারণ পাটির চেয়েও প্রায় তিনগুণ।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা ও সিরাজদিখান উপজেলার কয়েকটি
গ্রামে এখনও পাটি তৈরি করে থাকে বেশ কয়েকটি পরিবার। সদর উপজেলার সুয়াপাড়া গ্রামে, টঙ্গিবাড়ীর পাইকপাড়া, বাঘিয়া ও কামাড়খাড়া এবং সিরাজদিখান উপজেলার ভাটিমভোগ, বয়রাগাদি, তালতলার পাশের আরমহল গ্রামে পাটি তৈরির ঐতিহ্য অব্যাহত আছে। যদিও কালের পরিক্রমায় কল কারাখানার দাপটে অনেকে পাটি তৈরির পেশা ছেড়ে দিয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের
পাইকপাড়া গ্রামের পাইট্টাল বাড়ি এ অঞ্চলে সর্ববৃহৎ পাটি উৎপাদনকারী এলাকা। পাইটাল বাড়ীর ঐতিহ্য কয়েক’শ বছরের। বংশ পরমপরায় চার’শ বছর ধরে তারা পাটি উৎপাদন করে আসছে। এখানে বর্তমানে রয়েছে ৭০টি পরিবারে ৪’শ অধিক সদস্য রয়েছে, তারা
সকলেই হিন্দু সম্প্রদায়ভুক্ত।
পাটিয়ালরা জানায়, একটি ৪ থেকে ৫ হাত সাধারণ পাটি তৈরি করতে
পড়ে ২ শত টাকা। এ পাটি বিক্রি করা হয় ৩১৫ টাকা। মূত্রা গাছ থেকে
পাটি তৈরি করা হয়। মূত্রা গাছ থেকে পাওয়া যায় বেতি, আতি ও বুকা। বেতি থেকে পাটি তৈরি করা হয়। আর আতি ব্যবহার হয় পান বিড়াসহ বিভিন্ন ধরনের মুদি সদাইয়ের বাধার কাজে লাগে। বুকা
লাকড়ী হিসেবে ব্যবহার করা হয়। এ মূত্রা আসে বৃহত্তম সিলেট বিভাগের
গারালঘাট অঞ্চল থেকে প্রধান পাটি উৎপাদন মুন্সীগঞ্জ।
এছাড়াও মুন্সীগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকেও মূত্রাক্রয় করে থাকে। পাটি
সাধারণত ৪ মাপের হয়ে থাকে। ৪ থেকে ৫ হাত, সাড়ে ৩ থেকে সাড়ে ৪ হাত, ৩ থেকে ৫ হাত, সাড়ে ৩ থেকে আড়াই হাত মাপের পাটি প্রস্তুুত করা হয়। আর শীতল পাটি সাধারণত অর্ডার পেলে তারা বানিয়ে দেয়। একটি শীতল পাটি তৈরি করতে কমপক্ষে ৫০০টাকা খরচ হয়। তা বিক্রি
করা হয় ৮’শ থেকে এক হাজার টাকা। আর বিক্রি হয় ৮০০টাকা মণ দরে।
পাইটাল বাড়ীরর পাটি প্রস্তুতকারী বিষ্ণু নাথ ভদ্র বলেন, আগের চেয়ে
এখন পাটি দাম ও চাহিদা ভালো। তবে সরকারকারীভাবে ঋণ সহায়তা পেলে
এর উন্নয়ন ঘটবে এবং জীবন মানের উন্নয়ন ঘটবে।
সরেজমিনে দেখা গেছে, এখানে নারী-পুরুষ পাটি তৈরির কাজ করছে।
পারিশ্রমিকে নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই। বেতন বৈষম্যহীনতার এক অন্যন্য উদাহরণ মুন্সীগঞ্জের শীতল পাটির গ্রাম। এখানে পাটি তৈরির কাজে নারী-পুরষ সমানভাবে কাজ করছে। এমনকি সংসারের খরচ মেটাতেও নারী-পুরুষ সমানভাবে অবদান রেখে চলেছে। পাটি বুননের পাশাপাশি সংসারের কাজেও নারীকে সহযোগিতা করছে পুরুষরা। তাদের সমান পথচলায় মুন্সীগঞ্জের শীতল পাটির গ্রাম সত্যিই শীতল রূপ লাভ করেছে। এখানে পাটি তৈরিতে পুরুষ বেতি তেলার কাজ করে আর নারীরা বুননের মধ্য দিয়ে একটি পাটিকে পূনার্ঙ্গ রূপ দেয়। এভাবেই বছরের পর বছর ধরে এখানে তৈরি হচ্ছে রকমারি পাটি। শীতল পাটির গ্রামের
ইতিহাস জানতে চাইলে ওই গ্রামের প্রায় শতবষর্ী প্রবীন পাটিকর সন্তোষ ভদ্র জানালেন, এ গ্রামে পাটি তৈরির ইতিহাস প্রায় ২’শত বছরের প্রাচীন। জনৈক বেচু সাধুর আশ্রমকে ঘিরে এখানে পাইটাল
পাড়া গড়ে উঠে। হিন্দু সম্প্রদায়ের কায়স্থ গোষ্ঠীর নারী-পুরুষ পাটি
তৈরির কাজ করেন।