প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
সিরাজদীখানে মাদকবিরোধী অভিযান ইয়াবা সেবনে তিন যুবককে বিনাশ্রম কারাদণ্ড
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ইয়াবা সেবনের দায়ে শনিবার দুপুরে দুই যুবককে ১৫ দিন ও বিকেলে এক যুবকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের হাসপাতাল এলাকায় পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. শিবলী সাদী (২২) ও লাবিব আহমেদ (২২) নামে দুই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিরাজদীখান বাজার, উত্তর মধ্যপাড়া ও মালখানগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের নেতৃত্বে পৃথক
ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত