প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন
মো. মানিক মিয়া-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অভিজাত রেস্তোরাঁয় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের এসব শিক্ষার্থীকে শিমুলিয়া ঘাটের অভিজাত রেস্তোরাঁ 'প্রজেক্ট হিলশা'য় চাইনিজ খাবার খাওয়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ মোল্লা জানান, মেধাবীরা ছাড়াও প্লে ও ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীসহ মোট ২৫০ জনকে দুপুরের খাবার দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জিল্লুর রহমান মৃধা রিপন তিন বছর ধরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বছরে একবার উন্নতমানের খাবার খাওয়ানোর আয়োজন করে আসছেন।
ম্যানেজিং কমিটির পরিচালক এইচএম নাসিরউদ্দিন বলেন, শিক্ষার্থীরা যাতে একদিন উন্নতমানের খাবার খেয়ে আনন্দ পায়, সেজন্য এ আয়োজন। শিক্ষার্থীরা অভিজাত রেস্তোরাঁয় খাবার খেয়ে উচ্ছ্বসিত। শিশু শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছিলেন। তাদের ভাষ্য, দামি হোটেলে এসে বাচ্চারা পিকনিকের আমেজ পাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রোজেক্ট হিলশার পরিচালক আতাউর রহমান খান, সাংবাদিক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত