প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
গজারিয়ায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ ওসি হাসান আলী.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী। নিয়মিত অভিযান, বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি মাদক মামলায় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক লিটার বিদেশি মদ ও ১৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে একটি চুরির মামলায় একটি ইজিবাইক ও ১০ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ভবেরচর হাইওয়ে পুলিশ এক আসামিসহ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযানে ৬ জন আসামিসহ ১১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এপ্রিল মাসে অভিযান আরও জোরদার করা হয়। এ সময় ১২টি মাদক মামলায় ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা এবং ৪ ফুট লম্বা একটি গাঁজা গাছ।
অস্ত্র মামলায় একটি চাইনিজ কুড়াল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি দস্যুতা মামলায় একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এছাড়াও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
এ বিষয়ে ওসি হাসান আলী বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট কোনো ধরনের ছাড় নেই। গজারিয়াকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত