প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সিরাজদীখানে ইয়াবাসহ কারবারী গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবের শেখ (৫৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম ইছাপুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবের শেখ ওই এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত