বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগষ্ট আন্দোলন সফল হয়েছিল। জুলাই-আগষ্টে কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। আজ দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, কিন্তু সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি আবারও সক্রিয় হয়েছে।
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর মাঠে জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের স্মরনে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ, জেলা বিএনপির সদস্য সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন। এ ক্যাম্পে ৫০০ জন রোগী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।#