মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তালতলা-ডহরী খালের ভাঙন থেকে মাদরাসা-মসজিদসহ ভিটেমাটি রক্ষায় তীরে দাড়িয়ে মানবববন্ধন করেছে শতশত মানুষ। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার কাইচাল এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা জানান, প্রাচীন খালটির তীর শতশত বসতি রয়েছে, এছাড়াও অর্ধশত বছরের পুরাতন কাইচাইল মাদ্রাসা সহ একাধিক মসজিদ ও বানিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। তবে বর্তমানে একদিকে বর্ষার স্রোত অন্যদিকে প্রতিনিয়ত অবৈধ বাল্কহেড চলাচলে ভাঙন শুরু হয়েছে। এরমধ্যেই বিলীন হয়েছে বহু মানুষের কৃষিজমি, ঝুঁকিতে রয়েছে ধর্মীয় স্থাপনা সহ হাজারো পরিবারের বসতিবাড়ি ঘর। যেকোন সময় ভাঙন বিলীনের আশংকায় আতংকে রাত্রিযাপন করতে হচ্ছে স্থানীয়।
এ অবস্থায় বর্ষার দ্রুত এবিষয়ে আপদকালীন ও পরিকল্পিত ভাবে স্থায়ী বাঁধ নির্মানে প্রয়োজন। দাবি পূরণে জেলা প্রশাসক সহ সংশ্লিষদের পদক্ষেপ নেওয়ার আহ্বাজন জানান মানববন্ধনকারীরা। তারা বলেন, দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোদ ও অদূর ভবিষৎয়ে স্থায়ী বাঁধ নির্মান এখন সময়ের দাবি।
এতে অংশনেয় মাদ্রাসা ছাত্র সহ কয়েকশতাধিক স্থানীয় জনসাধারণ। মানববন্ধন শেষ স্থানীয় মাদ্রাসায় একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#