প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
সিরাজদীখানে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার শেখরনগর ও রাজানগর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে শেখরনগর ইউনিয়নের দক্ষিণ পাউসার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রুবেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রুবেল ওই গ্রামের মৃত শেখ ফৈনম উদ্দিনের ছেলে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে অভিযান চালিয়ে মো. আজাদ (৫৩) নামে আরও একজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ চিত্রকোট গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত