প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
সিরাজদীখানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার আবিরপাড়া গ্রামের মো. ইব্রাহীম শেখ পিন্টুর ছেলে মো. মাহিন শেখ (২৫), মো. বুলবুল আহমেদের ছেলে মো. অন্তর (২০), কাকালদী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ইউসুফ (২১) এবং দক্ষিণ তাজপুর গ্রামের হাবিবুর খন্দকারের দুই ছেলে শাকিল খন্দকার (২৬) ও সাজ্জাদ খন্দকার (২৪)। এছাড়া পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার বরইখালী গ্রামের মোবারক শেখের ছেলে ইব্রাহিম শেখ (২৩) ও বীরতারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. লিখন (২০)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত