প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
সিরাজদীখানে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫০ গ্রাম গাঁজাসহ নূরে আলম (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৬ মে) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত কবরস্থানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূরে আলম মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের হাজী শফি উদ্দিনের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত