মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা ১ কোটি ১০ লাখ ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকেলে ধলেশ্বরী নদীর তীরে প্রকাশ্যে বিপুল পরিমাণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে দুপুর ২টার দিকে মুক্তারপুর এলাকার ৫টি জাল তৈরীর কারখানা অভিযান চালিয়ে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ১ কোটি ১০ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মুক্তাপুর এলাকায় পাগলা স্টেশনের কোস্টগার্ডের টিম ও নৌ পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ টি জাল তৈরির কারখানা তল্লাশী চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১ কোটি ১০ লাখ ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। পরে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।