প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
গজারিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বালুয়াকান্দি এলাকায় তার মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, তিনি দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে সুনামের সঙ্গে ফিলিং স্টেশনের ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা প্রতিষ্ঠানটির উন্নতি হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি জানান, প্রায় তিন বছর আগে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিনুয়ারা বেগমের কাছ থেকে সুদে ৩২ লাখ টাকা নিয়ে ব্যবসা সচল রাখার চেষ্টা করেন। আর্থিক সংকটের কারণে পুরো অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব না হলেও ইতোমধ্যে ২৭ লাখ ২৯ হাজার টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।
হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, মিনুয়ারা বেগম তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছেন এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
উল্লেখ্য, গত বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় পাওনা টাকা আত্মসাতের অভিযোগ তুলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সাবেক ইউপি সদস্য মিনুয়ারা বেগম।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত