প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
ডহরী তালতলা খাল নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের দায়ে ৫ বাল্কহেড আটক
মো. মানিক মিয়া, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরী তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে ৫টি বাল্কহেড জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্যান্য বাল্কহেডগুলো তাক্ষনিক তাদের বাল্কহেড চলাচল বন্ধ করে দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
তিনি আরও জানান, খালের নৌ দুর্ঘটনা ও নদী ভাঙনরোধে খাল দিয়ে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় সহকারী কমিশনার ভূমি মো. এরফানুর রহমানকে সঙ্গে নিয়ে নৌপুলিশ কোষ্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করি। এ সময় ৫টি বাল্কহেড জব্দ করি। তবে এর মালিক না পাওয়ায় এদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেবার প্রস্তুতি চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত