প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার উদ্যোগ মিরকাদিমে প্রাচীন পুকুরে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার ডেপুটি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঐতিহাসিক পুকুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিরকাদিম পৌর প্রশাসক মো: মাসুদুর রহমানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার আয়োজনে শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের সদস্যরা এবং স্থানীয় পুকুরপাড়া পঞ্চায়েতের বাসিন্দারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান জানান, ঐতিহাসিক এই পুকুরটি এলাকার পরিবেশ ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন অবহেলা ও বর্জ্য জমে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পুকুরটি পুনরায় পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করার কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে পুকুরটির পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত