বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারবিয়াত বিভাগের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলা ইউনিট সভাপতি শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে দিনব্যাপী এ শিক্ষা শিবির আয়োজন করা হয়।
জেলা তারবিয়াত বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ শিবিরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইউনিট সভাপতিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কোরআন-হাদিসভিত্তিক দারস, উদ্বোধনী বক্তব্য, ইসলামী সংগীত এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়। শিবিরে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, দায়িত্বশীলদের করণীয়, দাওয়াতি কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক এ.কে.এম. ইউসুফ, মোঃ আরশাদ আলী ঢালী ও এইচ এম বায়েজীদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মশিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটওয়ারী। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিভিন্ন দায়িত্ব পালন করেন।