প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
মুন্সীগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার শিকদার (০৯ মে) খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, সিরাজদিখান থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, সিরাজদিখান থানা শাখার সভাপতি মুফতী আব্দুল গাফফারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা।
কর্মসূচি শেষে আয়োজকরা জানান, গণস্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত