প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
সিরাজদীখানে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রাম থেকে আরিফ খান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আজিজ খানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে উপজেলার বালুচর বাজার এলাকার মার্সেল এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর থেকে নওসাদ মুন্সী নওশাদ (৩১) নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি মোল্লাকান্দি বালুচর গ্রামের নাসির মুন্সীর ছেলে। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত