প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
গজারিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৭
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আওলাদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৪৫), নুরুল হক (৫৫), মোস্তফা (৫৫), সুমন (৪০), তাজুল ইসলাম (৪০) ও জয়নাল আবেদীন (৫০)।
গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গেল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা, চার বান্ডেল তাস এবং নগদ ৪ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত