প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
গজারিয়ায় প্রস্তুত ২৬ হাজার কোরবানির পশু, তবে লাভের হিসাব নিয়ে দুশ্চিন্তায় খামারিরা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২৬ হাজার গবাদি পশু। দেশীয় খাদ্য ও প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করলেও গোখাদ্যের দাম বৃদ্ধি ও বাজার পরিস্থিতি নিয়ে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গজারিয়ার ৮টি ইউনিয়নে মোট ১ হাজার ৩১২টি খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করা হচ্ছে। এবার কোরবানির জন্য মোট ২৬ হাজার ১২৭টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে উপজেলার চাহিদা রয়েছে ১৭ হাজার ৬০২টি পশু। ফলে উদ্বৃত্ত রয়েছে ৮ হাজার ৫২৫টি পশু। প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ষাঁড় ২৩ হাজার ৬১১টি, বলদ ১৫৭টি, গাভী ৪৮০টি, ছাগল ১ হাজার ৭২৮টি, ভেড়া ৮১টি এবং মহিষ ৭০টি। বিক্রির জন্য উপজেলায় ১টি স্থায়ী ও ৫টি অস্থায়ী পশুর হাট নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, খামার ও বাড়ির আঙিনায় খামারিরা ব্যস্ত সময় পার করছেন পশুর পরিচর্যায়। কেউ সবুজ ঘাস, কেউ ভুসি-খৈলসহ দেশীয় খাদ্য দিয়ে পশু মোটাতাজা করছেন।
বাউশিয়া ইউনিয়নের খামারি আব্দুল কাদের বলেন, সারা বছর কষ্ট করে পশু পালন করি। কিন্তু এবার গোখাদ্যের দাম অনেক বেড়ে গেছে। যদি বাজারে ন্যায্যমূল্য না পাই, তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত