প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
সিরাজদীখানে পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো এবং সংরক্ষণ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে চামড়ার গুণগত মান রক্ষা ও জাতীয় সম্পদের অপচয় রোধে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রশিদ মিয়াজী, সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় বাজারের মাংস ব্যবসায়ীরা প্রশিক্ষণে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুম্পা ঘোষ বলেন, চামড়া আমাদের দেশের অন্যতম মূল্যবান রপ্তানিযোগ্য সম্পদ। সঠিক জ্ঞানের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। বিশেষ করে পশু জবাইয়ের পর দ্রুত লবণ না দেওয়া এবং অসতর্কভাবে চামড়া ছাড়ানোর ফলে এর বাজারমূল্য কমে যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে মাংস ব্যবসায়ী ও ইমামরা যে কারিগরি জ্ঞান অর্জন করেছেন, তা মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. শবনম সুলতানা বলেন, পশু জবাইয়ের চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ দিয়ে সংরক্ষণ করা জরুরি। চামড়া ছাড়ানোর সময় ভোঁতা বা অতিরিক্ত ধারালো চাকু ব্যবহারে সতর্ক থাকতে হবে, যাতে চামড়া ছিদ্র না হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত