প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
মিরকাদিম পৌর প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌর প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুরমা বয়েজ ক্লাব। শনিবার বিকাল ৩টায় মিরকাদিম সদর উপজেলা মিনি স্টেডিয়ামে মিরকাদিম পৌরসভার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীল ঘোড়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় দলটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
এসময় প্রধান অতিথি বক্তব্যের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বলেন এ ধরনের খেলা মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ভূমিকা রাখে।
মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মোঃ জসীমউদ্দিন আহমেদসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত