প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
গজারিয়ায় ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, মো. লিটন মিয়া(৬০), তার ছোট মেয়ে সুমাইয়া আক্তার (২৪) ও নাতি ফরহাদ(১৭)। আহতদের মধ্যে দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৩০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকেলে বসতবাড়িতে ফরহাদকে মারধর করেন ফেরদাউস ও ফারুক গং। এ সময় তার চিৎকার শুনে নানা লিটন মিয়া এগিয়ে এসে বাধা দিলে তাকে, তার ছোট মেয়ে সুমাইয়া আক্তার ও নাতি ফরহাদকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দুজনকে ভর্তি রাখা হয়েছে।
আহত লিটন মিয়ার স্ত্রী রোশনারা বেগম বলেন, বাড়ি সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা ফারুকের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তারা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পূর্ব বিরোধের ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবারও তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে অভিযুক্ত ফেরদাউস ও ফারুকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত