প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
সিরাজদীখানে কৃষিজমির মাটি কাটায় ভেকু বিকল
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে একটি ভেকু (খননযন্ত্র) বিকল করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল রোববার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
এসময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদের ভিত্তিতে রাতে তেলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থলে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জমির আংশিক মালিক দাবি করে জানান, তাঁর নির্দেশেই মাটি কাটা হচ্ছিল।
জয়নাল আবেদীন আদালতকে জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয়—এ বিষয়ে তাঁর জানা ছিল না। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা মাটি কাটার যন্ত্রটি বিকল করে দেওয়া হয় এবং মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, কৃষিজমি রক্ষা ও টপ সয়েল কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ফসলি জমির ক্ষতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত