প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মুন্সীগঞ্জে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সদর উপজেলা ও মীরকাদিম পৌরসভার বিভিন্ন স্থানে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে একযোগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, সদর উপজেলা পরিষদ, বজ্রযোগিনী ইউনিয়ন ও চরকেওয়ার এলাকায় ২ হাজার এবং মিরকাদিম পৌরসভার বিভিন্ন সড়কে ১ হাজার গাছের চারা রোপণ করা হয়। সবুজায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসময় উপজেলা পরিষদ চত্বরে পুরাতন অফিস ভবন মেরামত প্রকল্পেরও উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান এবং মারজানা আক্তার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত