মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সদর উপজেলার চরমুশুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধা তার নাম-পরিচয় বলতে পারেনি। এরপর তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে বলে নৌ পুলিশ জানিয়েছে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, সদর উপজেলার চরমুশুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এক মহিলা ভেসে যাচ্ছে। এ খবর পেয়ে দ্রুত মেঘনা নদীতে গিয়ে নৌযান চালক ও স্থানীয় গ্রামবাসীর সহায়তা নিয়ে নদীতে ভেসে থাকা এক বৃদ্ধ মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া ওই মহিলার বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।