প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
সিরাজদীখানে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে মুন্সীগঞ্জ ডিবেটিং ক্লাব।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ও ইসলামপুর কামিল মাদ্রাসা। বিতর্কের মোশন ছিল এই সংসদ প্রাথমিক শিক্ষার প্রসারের চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে অধিক গুরুত্ব দেবে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুক্তিতর্ক শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের ছায়া সংসদের বিরোধীদলীয় নেতা ইকরাম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজের অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির ভিপি ও ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন ফয়সাল আহমেদ, ইসলামী ইউনিভার্সিটি ডিবেট সোসাইটির প্রেসিডেন্ট এস. এম. জাহিদ এবং মুন্সীগঞ্জ ডিবেটিং ক্লাবের সাবেক পরিচালক নুরুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডিবেটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আসজাদ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রসময় কীর্ত্তনীয়া বলেন, তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী সব বিতার্কিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত