প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
রামিসার বাড়িতে ইউএনওর সমবেদনা, পাশে থাকার আশ্বাস
সিরাজদীখান প্রতিনিধি
রাজধানীর পল্লবীতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আট বছরের স্কুলছাত্রী রামিসা আক্তার হত্যার ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর রামিসার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর রামিসার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, এই শোকের সময়ে উপজেলা প্রশাসন রামিসার পরিবারের পাশে রয়েছে। পরিবারের যেকোনো প্রয়োজন ও সহযোগিতায় আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকার একটি বাসায় রামিসা আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত