প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের বিভিন্ন খাত এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেটের গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১,০৭,০৬,৮৭২/-(এক কোটি সাত লক্ষ ছয় হাজার আটশত বাহাত্তর) টাকার বাজেট ঘোষণা করা হয়। উপস্থিতরা বাজেট বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত