আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগ শুরু করেছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান। এরই অংশ হিসেবে শনিবার গোয়ালিমান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মুক্ত আলোচনা সভা করেন।
হলদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজ ঢালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আলী আকবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার বাসিন্দারা।
এর আগে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।