প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
আড়িয়ল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
“আমাদের পরিকল্পনা আমরাই করি, স্বনির্ভর ইউনিয়ন পরিষদ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় আড়িয়ল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আড়িয়ল ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মিনহাজ উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হাওলাদার।
সভায় সঞ্চালক মুহাম্মদ মিনহাজ উল্লাহ ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেট অনুযায়ী, ইউনিয়নের নিজস্ব উৎস থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৮৮৩ টাকা। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন খাত থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৮০ লাখ ৫৬ হাজার ৮ টাকা। সব মিলিয়ে মোট ৯৯ লাখ ৪৩ হাজার ৮৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত কার্যক্রম এবং ধর্ষণ, বাল্যবিবাহরোধের বিষয়ে সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য হাসি আক্তার, কুলছুম বেগম, ঝুনু আক্তার, সদস্য আঃ ছাত্তার শেখ, আঃ কাইয়ুম মাদবর, এখলাস সর্দার, মো. তোফাজ্জল শেখ, আলী আহাম্মদ নওয়াব, হিসাব রক্ষক মো. রিয়াজুল ইসলাম, আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত