মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন পশুর হাটের সামনে ধলেশ্বরী নদীতে সন্দেহজনক ভাবে ট্রলারযোগে ঘোরাফেরা করায় ৫ যুবককে আটকের পর অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ২ টার দিকে তাদের আটক করা হয়।
মুক্তারপুরের নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মাবুদ জানান, নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে আগত ৫ যুবক মুক্তারপুর সেতু সংলগ্ন পশুর হাটের সামনে ধলেশ্বরী নদীতে সন্দেহজনক ভাবে ট্রলারযোগে ঘোরাফেরা করছিল। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারহানুল আলম আটক ৫ জনকে যথাক্রমে মেহেদী হাসান (২১),শ্রাবণ (২১),রাহাত (১৮) আরিয়ান (১৮), রণক হাসানকে (১৮) সরকারি আদেশ অমান্য করিয়া প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা প্রদান করেন।